শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জীবনকে সহজ করে তুলতে করণীয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৮১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বায়ন ও ডিজিটালের এই যুগে জীবন যেন অস্থিরতার শীর্ষে পৌঁছেছে। মানুষ যেন সারাক্ষণ-ই কীসের পেছনে ছুটছে। ফলে দিন দিন জীবন যেন কেমন অসহনীয় ও কঠিন লাগছে। এর পেছনে অবশ্য পারিবারিক, সামাজিক ও কর্মস্থলের প্রভাবও রয়েছে। তা সত্ত্বেও জীবনকে সহজ করে তুলতে হবে ও একে সহজভাবে নিতে হবে। এজন্য জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে হবে ও কৌশলী হতে হবে। নিচে জীবনকে সহজ করে তোলার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :

স্মার্টফোন থেকে বিরতি নিন : বর্তমানে প্রায় সবাই প্রতিনিয়ত স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্রমাগত সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইমেইল ও ক্ষুদেবার্তায় ব্যস্ত দিন কাটান। এছাড়া রয়েছে অনলাইনে গেমস ও সময় ব্যয় করার অন্যান্য উপকরণ। যদিও এটি মানুষকে ক্রমাগত ব্যস্ত রাখে, স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এবং জীবনকে জটিল করে তোলে। তাই স্মার্টফোন থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া হলে তা যথেষ্ট স্বস্তি দিতে পারে।

বিদেশ গমন : জীবনের নানা জটিলতায় যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে কয়েক বছরের জন্য বিদেশে যেতে পারেন। এটি আপনার অস্বস্তিকর চাকরি কিংবা বিরক্তিকর সম্পর্কের জটিলতাগুলো দূর করবে এবং জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ তৈরি করে দেবে। এরপর আবার দেশে ফিরে এসে সবকিছু নতুন দৃষ্টিতে দেখতে পারবেন।

বাড়ি পরিষ্কার করুন : নির্দিষ্ট সময় অন্তর আপনার বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন। পুরনো অপ্রয়োজনীয় জিনিসপত্র সব ফেলে দিন। অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে আপনার মনকেও হালকা করার চেষ্টা করুন। অল্প জিনিসেই জীবনধারণের চেষ্টা করুন।

প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন : আপনার প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা করুন। আপনার কাছে নিশ্চয়ই এমন বহু জিনিস রয়েছে, যার কোনো প্রয়োজনীয়তা নেই। এসব অপ্রয়োজনীয় জিনিস যেন আর না কেনা হয় সেজন্য সতর্ক হয়ে যান।

সাইকেল চালান : সাইকেল আপনার বিভিন্নভাবে উপকার করতে পারে। সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো। এটি যেমন পরিবেশবান্ধব তেমন এর তেল খরচ, ইন্সুরেন্স, রোড পারমিট ইত্যাদিরও প্রয়োজন হয় না। এছাড়া সাইকেল চালালে আর্থিকভাবে যেমন সাশ্রয় হবে তেমন অন্যান্য পরিবহনের মুখাপেক্ষিও থাকতে হবে না।

‘না’ বলতে শিখুন  : না বলা প্রায়ই অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু নানা ঘটনার প্রেক্ষিতে না বলে দেওয়া কখনো কখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এ কাজটি সহজ না হওয়ায় এজন্য অনুশীলন করা উচিত। বিষয়টি আয়ত্ব করতে পারলেই জীবন অনেকাংশে সহজ হয়ে যাবে।

গোছালো হোন : আপনার কর্মস্থল কিংবা বাড়ি, সবখানেই জিনিসপত্র গুছিয়ে রাখুন। অগোছালো জিনিসপত্র আপনার মনের শান্তিও নষ্ট করবে। তাই গোছালো হয়ে উঠুন।

ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন : উপভোগ করার জন্য বড় কোনো ঘটনার আশা করা বোকামি। তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন। সূর্যাস্ত, শিশু ও পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটানো, সঙ্গীত শোনা, মজার খাবার ইত্যাদির মাধ্যমেও মুহূর্তগুলো উপভোগ্য করে তোলা যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবনকে সহজ করে তুলতে করণীয় !

আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭