বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মহাকাশে ফের শক্তিশালী রকেট পাঠাচ্ছে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৭:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। মূলত যোগাযোগ মাধ্যম উন্নত করতেই এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা জিনহুয়া। দেশের দ্বিতীয় ওজনদার এই রকেট একসাথে ষোলোটি গাড়ির ওজন বহন করতে সক্ষম।

লং মার্চ 5Y2 নামের এই রকেটটি হাইনানের ওয়েনচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপিত হবে। শিজিয়ান -১৮ নামে পরীক্ষামূলক যোগাযোগ মাধ্যম উপগ্রহটি পাঠানো হবে বলে জানা গেছে। উপগ্রহটির মূল কাজ চীনের সীমান্তের মধ্যে ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নতি সাধন ও বিভিন্ন টেলিভিশন সংবাদমাধ্যমকে তথ্য প্রদান করা।

রকেটটির যাবতীয় বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা শেষ হয়েছে। জ্বালানি ভরা ও তার পরীক্ষাও শেষ। সেদেশের সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, তরল হাইড্রোজেন, কেরোসিন ও তরল অক্সিজেন পূর্ণ এই রকেটের জ্বালানিকেন্দ্রটি। কয়েক হাজার কোটি টাকার এই স্পেস প্রোগ্রাম চীনের বহুদিনের প্রজেক্ট। তা বাস্তবায়িত হতে চলেছে এখন।

প্রসঙ্গত, জুন মাসেই চীন সফলভাবে লং মার্চ 4B-র উৎক্ষেপণ করে। কৃষ্ণগহ্বরের ওপর গবেষণা চালানোর জন্য দেশের প্রথম এক্স রে স্পেস টেলিস্কোপ পাঠানো হয়। এর আগে, এপ্রিল মাসে চীনের পাঠানো প্রথম কার্গো মহাকাশযান তিয়ানঝু-১ কক্ষপথের একটি গবেষণা কেন্দ্রে সফলভাবে উৎক্ষেপিত হয়। বেজিং মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে জানা গেছে, এই কার্গো যানের সাহায্যে কক্ষপথে বিভিন্ন উপকরণ ও জ্বালানি বহন করা হয়। ১০.৬ মিটার দীর্ঘ এই যান স্যাটেলাইটের পাশাপাশি ছয় মেট্রিক টনের বেশি ওজন বহনে সক্ষম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মহাকাশে ফের শক্তিশালী রকেট পাঠাচ্ছে চীন !

আপডেট সময় : ০১:১৭:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭