বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঈদের পর গত কয়েকদিনের উষ্ণ আবাহওয়ায় হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। রবিবার এক পশলা বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দেয়। কিন্তু বর্তমান যে অবস্থা তাতে এই বৃষ্টিতে বরং রাজধানীবাসীর অস্বস্তিই বেড়েছে।

এমনিতেই একটু ভারি বৃষ্টিপাত হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। রবিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে এ ঘটনার ব্যতিক্রম হয়নি। গতকাল রাত থেকে রাজধানীতেও থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এর ফলে সোমবার চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, অফিসগামী কর্মজীবী, স্কুলগামী শিক্ষার্থী, খেটে খাওয়া লোকজনসহ সকল শ্রেণি পেশার মানুষ। বৃষ্টির কারণে কর্মস্থলে বা কোনো জরুরী প্রয়োজনে বাইরে যেতেও ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে সরেজমিনে দেখা যায়, অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে হাটুপরিমাণ পানি জমে গেছে। সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা। বিশেষ করে নগরীর শান্তিনগর, মালিবাগ, মৌচাক, আরামবাগ, বাড্ডা, রামপুরা, মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ বেশ কিছু স্থানে পানি জমে জলজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে ভোগান্তি বেড়েছে।

এছাড়া নগরীর অধিকাংশ সড়কের পাশে সিটি কর্পোরেশনের ড্রেন ও ওয়াসার পানির সংযোগ লাইনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলমান থাকায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনায় পড়ছেন যাতায়াতকারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

স্বস্তির বৃষ্টিতে নগরবাসীর অস্বস্তি !

আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৩ জুলাই ২০১৭