বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যে কারণে স্বপ্নের মধ্যেই কেঁদে উঠছেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বপ্নে নিজেদের কাঁদতে দেখলে আমরা প্রায়ই হুড়মুড়িয়ে উঠে বসি। রীতিমত ভয় পেয়ে ভাবতে শুরু করে দেই যে, খুব শীঘ্রই হয়তো জীবনে কিছু খারাপ হতে যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই?
নিউ ইয়র্কের মনোবিদ মাইকেল লেনক্স জানিয়েছেন, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ নয়। তাঁর মতে, মানুষের চোখ দেখেই তাঁর ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়। তাই তিনি চোখকে ‘আত্মার জানলা’ বলে মনে করেন। ঘুমানোর সময়ে মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। ফলে ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া।

পানি হল আবেগের প্রতীক। সেই আবেগই চোখের পানির মাধ্যমে বেরিয়ে আসে। ঘুমের মধ্যে কাঁদার অর্থ, অবচেতন মনের গভীরে থাকা আবেগ বেরিয়ে পড়া। আর এই চোখের পানির মাধ্যমেই নিজের মধ্যে থাকা নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়া যায়। লেনক্স জানিয়েছেন, যাঁরা বহুদিন ধরেই কোনো না কোনো সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেইসব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন।

আরও সহজ ভাবে বলতে গেলে, কোনো কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্নে কাঁদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়। তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং জানবেন। বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন আপনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যে কারণে স্বপ্নের মধ্যেই কেঁদে উঠছেন !

আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭