বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জেনে নিন যেখানে খাবার খেলেই পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:২২ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভোজনরসিক মানুষ মাত্রই ভালো রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন। কিন্তু আপনি যতই ভোজন রসিক হোন না কেন, খাবারের উচ্চ মূল্যের কারণে রেস্তোরাঁয় আপনাকে একটু হিসেব করেই খেতে হয়।

কিন্তু যদি এমনটা হয়, রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল পরিশোধ করতে হবে না বরং উল্টো রেস্তোরাঁ কর্তৃপক্ষ আপনাকে পুরস্কৃত করবে তাহলে ভোজন রসিক হিসেবে আনন্দিত হওয়ারই কথা। সম্প্রতি জাপানের ‘গোল্ডেন কারি রেস্টুরেন্ট’ এমনটাই ঘোষণা দিয়েছে।

জাপানের হনসু দ্বীপের এই খাবারের দোকানটি ঘোষণা দিয়েছে এক ঘণ্টায় তাদের একটি সুস্বাদু খাবার বিশ পাউন্ড (১ পাউন্ড= ৪৫৩ গ্রাম) খেতে পারলে বিজয়ীকে খাবারের বিল পরিশোধ করতে হবে না বরং তারা বিজয়ীকে ৯০০ মার্কিন ডলার পুরস্কার দিবে যা বাংলাদেশি টাকায় প্রায় ৭২ হাজার টাকা।

খাবারের পরিমাণ দেখে যারা ভাবছেন এত খাবার একসঙ্গে কীভাবে খাব, তাদের জন্য রোস্তারাঁটি কিছু সুবিধাও রেখেছে। আপনাকে সব খাবার একটানা খেতে হবে না। চাইলে আপনি বিরতি নিয়েও খেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে প্রথম পনেরো মিনিটে পাঁচ পাউন্ড খেতে হবে। পরের ত্রিশ মিনিটে দশ পাউন্ড। শেষ পনেরো মিনিটে খেতে হবে বাকি পাঁচ পাউন্ড। এভাবে করে নির্দিষ্ট সময়ে খাওয়া শেষ করতে পারলে আপনি পেয়ে যাবেন ৯০০ মার্কিন ডলার।

তবে আপনি হেরে গেলে আপনাকে দিতে হবে ৫৮ মার্কিন ডলার এবং খাবারের দাম হিসেবে দিতে হবে ৭২ মার্কিন ডলার।

খাবার খেয়ে ডলার জেতার এই অদ্ভুত প্রতিযোগিতা জাপানে ভালো সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভোজন রসিক চেস্টনাট যিনি সারা পৃথিবীতে খাওয়ার জন্য বিখ্যাত তিনিসহ পৃথিবীর অনেক নামকরা ভোজন রসিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তবে এখনো কেউ পুরস্কার জিততে পারেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জেনে নিন যেখানে খাবার খেলেই পুরস্কার !

আপডেট সময় : ১২:৫৪:২২ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭