বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পানির বোতলে মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে কেন ?

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পানি তো পচনশীল নয়। তারপরও মিনারেল ওয়াটার অথবা বোতলজাত পানিতে মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে। কিন্তু কেন? কারণ, যে প্লাস্টিকের বোতলের মধ্যে পানি ভরা থাকে, সেই প্লাস্টিক থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে পানির মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। বোতলবন্দি পানিতে একটানা সূর্যের আলো পড়লে প্লাস্টিক থেকে পানির মধ্যে রাসায়নিক উপাদান মিশে যাওয়ার আশঙ্কা থাকে।

এই রাসায়নিক উপাদানগুলি শরীরে গেলে ব্রেস্ট ক্যানসার, পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া, হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পাওয়া ছাড়াও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, প্লাস্টিক থেকে পানির মধ্যে গন্ধ, ব্যাকটেরিয়া মিশে যাওয়ার, এমন কী পানির স্বাদও বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে মিনারেল ওয়াটারের বোতল সঙ্গে থাকলে সেটিকে রোদ থেকে এড়িয়ে কোনও ঠাণ্ডা জায়গায় রাখার চেষ্টা করুন।

একইসঙ্গে কোমল পানীয়য়ের বোতল যদি পরবর্তীকালে পানির বোতল হিসেবে ব্যবহার করেন, তাহলে ১৫ থেকে ২০ দিনের বেশি তা ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বোতলগুলি ফেলে দেওয়ার সময়ে অবশ্যই বোতলটি নষ্ট করে দেবেন। না হলে এই বোতলই ফের ঘুরে ফিরে আপনার ঘরে কখন চলে আসবে টেরও পাবেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পানির বোতলে মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে কেন ?

আপডেট সময় : ১২:০৮:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭