বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সরিয়ে দেওয়া হলো ভাইস চেয়ারম্যান আহসানুলকে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শেয়ার হোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের (আইবিবিএল) ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে সরিয়ে দিয়েছে ব্যাংকটির পরিচালনা পরির্ষদ।
সৈয়দ আহসানুল আলম ব্যাংকটিতে শুধু স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন এবং এখন থেকে ব্যাংকটিতে একজনই ভাইস চেয়ারম্যান থাকবেন। তিনি হলেন আল রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল-রাজি।

গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।

এদিকে সকালে শুরু হওয়া এজিএমে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল হক আলম পারভেজ ও পরিচালক আব্দুল মাবুদকে বোর্ড থেকে আগামী ১৫ দিনের মধ্যে বহিষ্কার করার দাবি তুলেছিলেন শেয়ার হোল্ডাররা। না হলে ব্যাংক ঘেরাওয়ের পাশাপাশি অবস্থান ধর্মঘট করার ঘোষণা দেন তারা।

এ ছাড়া সভায় সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ইসলামী ব্যাংক থেকে তাদের অধিকাংশ বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায়। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের সাড়ে ৭ শতাংশ শেয়ার থেকে ৫ দশমিক ৪ শতাংশ বিক্রি করবে আইডিবি।

সভাশেষে আইডিবির প্রতিনিধি হিসেবে থাকা ইসলামী ব্যাংকের পরিচালক আরিফ সুলেমান জানান, আইডিবির হাতে থাকা সাড়ে ৭ শতাংশ শেয়ারের মধ্যে ২ দশমিক ১ শতাংশ রেখে বাকিটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামী ব্যাংকের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আরিফ সুলেমান। এদিকে সভায় উপস্থিত ছিলেন না সৈয়দ আহসানুল আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরিয়ে দেওয়া হলো ভাইস চেয়ারম্যান আহসানুলকে !

আপডেট সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭