বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যেখানে শৌচালয় ব্যবহার করলেই দিতে হবে ৯৫ টাকা!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ডারবানে এক ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তি তার রেস্তোঁরার শৌচালয় ব্যবহারের জন্য ২০ র‌্যান্ড অর্থাৎ ৯৫ টাকা করে নেন। শৌচালয় ব্যবহার করার জন্য এত টাকা নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন ওই ব্যক্তি। ‌রেস্তোঁরায় আগত অতিথিদের ক্ষেত্রে ওই শৌচালয় তিনি বিনামূল্যেই ব্যবহার করতে দেন। কিন্তু যারা রেস্তোঁরাতে না ঢুকে শুধুমাত্র শৌচালয় ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই টাকা নেওয়া হয়।

জলি গ্রুব্বার রেস্তোঁরার মালিক জুনেদ মোল্লা জানান, শৌচালয় রক্ষণা–বেক্ষণের জন্য এবং শৌচালয়ের কর্মীদের বেতন দেওয়ার জন্যই তিনি বহিরাগতদের থেকে ৯৫ টাকা করে নেন। রেজা খান নামের এক গ্রাহক ফেইসবুকে ৪০ র্যান্ডের (‌১৯০ টাকা)‌ রশিদ পোস্ট করে লেখেন, ‘‌আমরা শৌচালয় ব্যবহার করার আগে কোল্ডড্রিংকস কিনি কিন্তু সেটা বিনামূল্যে শৌচালয় ব্যবহার করার জন্য গ্রাহ্য করা হয় না। ফলে আমি ও আমার ভাইকে ৪০ র্যান্ড দিয়ে শৌচালয় ব্যবহার করতে হয়। ’

রেস্তোঁরা চত্ত্বরে ঢোকার আগে শৌচালয় সংক্রান্ত নির্দেশ দিয়ে একটি সাইন বোর্ড টাঙানো রয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘‌শৌচালয় শুধুমাত্র জলি গ্রুব্বারের অতিথিদের জন্য। শুধু পানীয় কিনলেই বিনামূল্যে শৌচালয় ব্যবহার করতে পারবেন না কেউ। সুতরাং, অসৎ ব্যক্তি, চোর, কেউই অনুমতি ছাড়া শৌচালয়ের পরিষেবা পাবেন না। ’‌

সাইন বোর্ডে আরো লেখা রয়েছে, ‘‌ব্যক্তি প্রতি ২০ র্যান্ডে (‌৯৫ টাকা)‌ শৌচালয়ের পরিষেবা পাওয়া যাবে। কাউন্টারে টাকা দিয়ে তবে শৌচালয় ব্যবহার করবেন। এটি পাবলিক টয়লেট নয়। ’‌

এ বিষয়ে মিউনিসিপ্যালিটির এক কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ২০ র্যান্ডে শৌচালয় ব্যবহার করতে দেওয়া ‘‌অতিশয় বাড়াবাড়ি’‌, তবে রেস্তোঁরার শৌচালয় শুধুমাত্র তার অতিথিদের জন্যই হয়, বহিরাগতদের জন্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেখানে শৌচালয় ব্যবহার করলেই দিতে হবে ৯৫ টাকা!

আপডেট সময় : ১২:৩৭:৩৯ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭