বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রমজান ঈদ উপলক্ষে পণ্যের দাম ঠিক করেছে টিসিবি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ মে থেকে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এ লক্ষ্যে পণ্যের দাম নির্ধারণ করেছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার টিসিবির চেয়ারম্যানের একান্ত সচিবের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিনি ৫৫ টাকা কেজি, সয়াবিন তেল ৮৫ টাকা লিটার, ছোলা ৭০ টাকা কেজি, খেজুর ১২০ টাকা কেজি ও মসুর ডাল ৮০ টাকা কেজি।

পণ্যগুলো ঢাকার ৩৩টি স্থানে ট্রাকের করে বিক্রি করা হবে। এ ছাড়া টিসিবির ২ হাজার ৮১১ ডিলার ও ১০টি খুচরা দোকানেও পণ্যগুলো কিনতে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এবার রমজান উপলক্ষে ১৫ মে থেকে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। প্রতি বছরের মতো ট্রাকে করে পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করবে টিসিবির ডিলাররা। এবার সারা দেশে ১৮৫টি ট্রাকের মাধ্যমে ২ হাজার ৮১১ জন ডিলার টিসিবির পণ্য বিক্রি করবেন। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রমজান ঈদ উপলক্ষে পণ্যের দাম ঠিক করেছে টিসিবি !

আপডেট সময় : ০২:০৯:৪০ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭