বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছয় মাসে রাজস্ব প্রবৃদ্ধি ১৫.৬১ শতাংশ: অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরে প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বা ৬ মাসে মোট রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬১ শতাংশ। যা বাজেটে লক্ষ্যমাত্রার ৩৬.৬৪ শতাংশ। গতকাল সোমবার জাতীয় সংসদে পঞ্চদশ অধিবেশনে অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনকালে অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

অর্থপ্রতিমন্ত্রী বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা (জিডিপির ১২.৩৫ শতাংশ)। এর মধ্যে অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আদায় হয়েছে ৮৮ হাজার ৯৩৫ কোটি টাকা। যা বাজেটে মূল লক্ষ্যমাত্রার ৩৬.৬৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬১ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, আদায়কৃত রাজস্বের মধ্যে এনবিআর থেকে অর্জিত রাজস্বের পরিমাণ ৭৬ হাজার ৮ কোটি ৫৬ লাখ টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.১০ শতাংশ বেশি। অন্যদিকে এনবিআর বহির্ভূত কর রাজস্ব আহরণের পরিমাণ ২ হাজার ৭৩২ কোটি ২০ লাখ টাকা (প্রবৃদ্ধি-০.৬৯ শতাংশ) এবং কর বহির্ভূত রাজস্বের পরিমাণ ১০ হাজার ১৯৪ কোটি ২৫ লাখ টাকা। যেখানে প্রবৃদ্ধি হয়েছে ৬.৫১ শতাংশ।

তিনি বলেন, রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ভাল তবে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রাজস্ব আদায়ের গতি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে জোর প্রচেষ্টা চালাতে হবে। তবে সাধারণত অর্থবছরের শেষদিকে  রাজস্ব আদায়ের গতি বৃদ্ধি পায়। এ ছাড়া কর বহির্ভূত উৎস হতে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে প্রযোজ্য হারসমূহ যৌক্তিকিকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়, বিভাগসমূহকে উদ্বুদ্ধ করতে অর্থবিভাগ সচেষ্ট রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকাল ৫টা ১৯ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছয় মাসে রাজস্ব প্রবৃদ্ধি ১৫.৬১ শতাংশ: অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান

আপডেট সময় : ১২:০৩:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭