বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রমজান সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অার ক’দিন বাদেই আসছে রমজান মাস। প্রতিবছরই এ রোজার সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে থাকে। আর প্রতিবছরই রোজাকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আর চলতি বছর  ১৫ মে থেকে শুরু হচ্ছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রি। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে গতকাল রোববার এক পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ  মো. গোলাম আম্বিয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ২৭ মে থেকে রোজা শুরু হবে। আমরা আশা করছি, ১৫ মে থেকে আমরা মার্কেটিং শুরু করবো। রোজা সামনে রেখে প্রতিবছর পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি।

গত বছরের মতোই এবারও ২ হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করবেন; সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এবার টিসিবি সম্পূর্ণ তৈরি আছে। আমরা ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে এনেছি। কয়েক কোটি টাকা ভর্তুকি হিসাবে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রমজান সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে !

আপডেট সময় : ১২:০৯:৩০ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭