বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে উৎপাদনশীলতা জোরদারের লক্ষ্যে যৌথ অংশীদারিত্বে কাজ করতে সম্মত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)। গত মঙ্গলবার এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

সিনিয়র শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসির উপস্থিতিতে সমঝোতা স্মারকে এনপিওর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এস এম আশরাফুজ্জামান এবং নাসিবের পক্ষে সংগঠনের সভাপতি মির্জা নূরুল গনী শোভন স্বাক্ষর করেন।
শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাসিব কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী, দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এনপিও এবং নাসিবের যৌথ উদ্যোগে প্রতি বছর কমপক্ষে চারটি বিভাগীয় শহরে উৎপাদনশীলতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় এনপিও প্রয়োজনীয় সম্পদ ব্যক্তি (রিসোর্স পার্সন) প্রেরণ ও কারিগরি সহায়তা দেবে।

এ ছাড়া, এনপিওর কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে নাসিব প্রতিবছর দুটি সেমিনার/কর্মশালা আয়োজন করবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠান প্রতিবছর যৌথভাবে ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করবে। এনপিও প্রতিবছর ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদানের জন্য বিজ্ঞপ্তি যথাসময়ে নাসিব কার্যালয়ে প্রেরণ করবে। সে অনুযায়ী নাসিব সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত এবং আবেদনে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে সিনিয়র শিল্পসচিব এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এর মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারিত্বে দেশে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস জোরদার হবে। রূপকল্প-২০২১ অর্জনের জন্য শিল্প মন্ত্রণালয় বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। তিনি পারস্পরিক সহায়তার ভিত্তিতে শিল্প, সেবা, কৃষিসহ সকল খাতে উৎপাদনশীলতা বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাম্য অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ !

আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭