সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পৃথিবীর সবচেয়ে দামি ডিনার পাওয়া যাবে যে রেস্তোরাঁয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩০:০৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটা রেস্তোরাঁয় খাওয়ার খরচ কত বেশি হতে পারে? কত বেশি খরচ আপনি কল্পনা করতে পারেন একটি ডিনারের জন্য? তাহলে জেনে রাখুন, সিঙ্গাপুরের এই রেস্তোরাঁয় খাওয়ার খরচ আপনার যাবতীয় কল্পনাকে অতিক্রম করে যাবে।

সিঙ্গাপুরের মারিনা বে অঞ্চলে অবস্থিত সে-লা-ভি নামের একটি রুফ টপ রেস্তোরাঁ একটি রাশিয়ান হীরে কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে চালু করতে চলেছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ডিনার। কতো খরচ পড়বে সেই ডিনার খেতে সেই প্রসঙ্গে একটু পরে আসা যাক। আগে জেনে নিই চলুন, কী কী রয়েছে ডিনারের তালিকায়।

প্রথমেই বলে রাখা ভাল, এই ডিনার মানে নিছক খাওয়া-দাওয়া নয়, বরং আরও অনেক কিছু। ডিনারের শুরুতেই থাকছে ৪৫ মিনিটের একটি হেলিকপটার রাইড। তারপর যেখানে আপনি হেলিকপ্টার থেকে নামবেন, সেখানেই আপনার জন্য অপেক্ষা করবে শোফার চালিত একটি রোলস রয়েস। রোলস রয়েস আপনাকে ঘুরিয়ে দেখাবে গোটা সিঙ্গাপুর শহরটা। তারপর ছেড়ে আসবে রেস্তোরাঁর দোরগোড়ায়। রেস্তোরাঁয় ঢোকার মুখে আপনাকে স্বাগত জানানো হবে ১০ হাজার গোলাপ দিয়ে। এরপর শু‌রু হবে খাওয়ার পর্ব।

মেনুতে থাকছে মোট ১৮টি পদ। বেলম অয়েস্টার, আলমা ক্যাভিয়ারের মতো বর্তমানে লুপ্তপ্রায় সব পদের সঙ্গেই পরিবেশিত হবে প্রায় ৫০ বছরের পুরনো ভিন্টেজ ওয়াইন। কিন্তু খাওয়াটাই এখানে শেষ কথা নয়। খাওয়ার বাসনকোসনেও রয়েছে বিশিষ্টতা। খাবার মুখে তোলার জন্য যে চপস্টিকগুলো দেওয়া হবে সেগুলিতে বসানো থাকবে হীরে। চপস্টিকে খোদাই করে লেখা থাকবে যিনি খাচ্ছেন তাঁর নাম। এমনকী খাওয়ার শেষ পাতেও কোনও মিষ্টিমুখ নয়, থাকছে অভিনব বন্দোবস্ত। যাঁরা খাচ্ছেন ডিনারের শেষ পর্বে তাঁদের দেওয়া হবে প্ল্যাটিনামের রিং-এর ওপর ২.০৮ ক্যারেট ওজনের নীল রং-এর হীরে বসানো একটি আঙটি।

এবার আসা যাক খরচের প্রসঙ্গে। এই পুরো ডিনার পর্বের খরচ পড়বে ২ মিলিয়ন ডলার। টাকার হিসেবে প্রায় ১৪ কোটি টাকার মতো। কী ভাবছেন, এত টাকা খরচ করে কে আর যাবে এক রাত্রের ডিনার খেতে? রেস্তোরাঁ কর্তৃপক্ষ কিন্তু মনে করছে, এত লোক এই ডিনার খেতে আগ্রহী হবেন যে দু’হাতে ভীড় ঠেলা যাবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

পৃথিবীর সবচেয়ে দামি ডিনার পাওয়া যাবে যে রেস্তোরাঁয় !

আপডেট সময় : ১২:৩০:০৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭