বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

খুলনা, ২৫ মার্চ ২০২৬: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে প্রণীত বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী পুনর্গঠিত বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। দেশের বন্যপ্রাণী সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার লক্ষ্যে বোর্ডটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য নিয়ে তার দীর্ঘদিনের গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তার এই অন্তর্ভুক্তি খুবি তথা দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বলেন,
“বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার খবরটি জানার পর আমি অত্যন্ত গর্বিত অনুভব করেছি। বিষয়টি আমার গবেষণা ও কাজের ক্ষেত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যা আমার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি এটিকে একটি বড় দায়িত্ব হিসেবে দেখছি। জাতীয় পর্যায়ে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

আপডেট সময় : ০৫:২৬:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬