শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা জাকের পার্টি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলটির নেতাকর্মীরা চাঁদপুর অঙ্গীকারের পাদদেশে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাকের পার্টি চাঁদপুর দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান।

তিনি বলেন, “মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। এ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় অসংখ্য শহীদের ত্যাগ ও আত্মদানের কথা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টি চাঁদপুর দক্ষিণের সহ-সভাপতি রফিকুল ইসলাম, চাঁদপুর পৌর জাকের পার্টির সভাপতি আব্দুর রউফ চৌধুরী, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম প্রচার সম্পাদক ফয়সল খন্দকার শিশির, জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তরের সহকারী শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সিয়াম হোসেন খান, জাকের পার্টি কৃষক ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জমির ভূঁইয়া, পৌর কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬