শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ণ, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৭০৫ বার পড়া হয়েছে
—তৌফিক সুলতান
ঈদ এমন এক আনন্দময় সময়, যা ব্যস্ত জীবনের দূরত্ব ভুলিয়ে দিয়ে বহুদিন দেখা না হওয়া বন্ধুদের আবার একত্রিত করে। সেই অনুভূতিরই বাস্তব প্রতিফলন ঘটল এবারের ঈদে, যখন আমরা শৈশবের প্রিয় বন্ধুদের সঙ্গে পুনরায় মিলিত হলাম আমাদের প্রাণের বিদ্যাপীঠ চরদুর্লভ খান আবদুল হাই সরকার উচ্চ বিদ্যালয় (বর্তমানে চরদুলভ খা আঃ হাই সরকার স্কুল এন্ড কলেজ)-এর চিরচেনা মাঠ প্রাঙ্গনে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই প্রতিষ্ঠানে একসাথে পড়াশোনার স্মৃতি যেন মুহূর্তেই আমাদের ফিরিয়ে নিয়ে গেল সেই সোনালি দিনে, যখন প্রতিদিনই দেখা হতো—আর এখন ঈদ ছাড়া সেই সুযোগ খুব কমই আসে।
ঈদের নামাজ শেষে শুরু হয় আমাদের মিলনমেলা। দীর্ঘদিন পর দেখা হলেও হৃদয়ের টান একটুও কমেনি। আড্ডা, হাসি আর স্মৃতিচারণায় ভরে ওঠে পুরো সময়টা। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এক ছোট্ট ভ্রমণে—বারিষাব, বেলতলী বাজার পেরিয়ে গিয়াসপুর, নরোত্তমপুর, গাওরা, মেওরা অতিক্রম করে পৌঁছে যাই সবুজে ঘেরা গহীন গজারী বনে। প্রকৃতির নীরবতা, বিশাল সবুজের বিস্তার এবং বন্ধুত্বের উচ্ছ্বাস—সব মিলিয়ে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি, যেন প্রকৃতিও আমাদের এই আনন্দঘন মুহূর্তকে আরও দীর্ঘায়িত করতে সহায়তা করেছে।
এই পুনর্মিলনে অংশগ্রহণকারী প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত ও কর্মমুখর। কামরুল হাসান সৌরভ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর অনকোলজি বিভাগে কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। মহিদুল হাসান খান অন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) থেকে পড়াশোনা শেষে বর্তমানে ব্রেন স্টেশন-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।
আমি, তৌফিক সুলতান—ঢাকা মেডিকেল ইনস্টিটিউট থেকে শিক্ষা গ্রহণের পর বর্তমানে বি. জে. এস. এম মডেল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে নিয়মিত মতামত, চিঠি, কলাম ও ফিচার লিখে থাকি। সম্প্রতি আমার লেখা “World Of Knowledge – জ্ঞানের জগৎ” বইটি প্রকাশিত হয়েছে, যার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে অনুপ্রাণিত করা।
আমাদের আরেক বন্ধু রোমেল মাহমুদ রোমান তিতুমীর কলেজ থেকে গণিতে অনার্স সম্পন্ন করে বর্তমানে কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। জহিরুল ইসলাম সুমন তিতুমীর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বিসিএস প্রস্তুতি নিচ্ছেন। দিদারুল ইসলাম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, আর মোফাজ্জল গাজীপুর ন্যাশনাল কলেজ থেকে প্রাণীবিদ্যায় পড়াশোনা শেষ করে বর্তমানে বুরো বাংলাদেশে কর্মরত।
পরে আমাদের সঙ্গে যুক্ত হয় সোহাগ, জাহিদুলসহ আরও অনেক বন্ধু। সবার উপস্থিতিতে মিলনমেলা যেন পূর্ণতা পায়। একসাথে কাটানো এই মুহূর্তগুলো শুধু আনন্দের নয়, বরং বন্ধুত্বের গভীরতা ও সময়ের সাথে তার অটুট বন্ধনকেই নতুন করে অনুভব করার সুযোগ করে দেয়।
দিনশেষে যখন সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাই, তখন মনে হয়—সময় বদলালেও সত্যিকারের বন্ধুত্ব কখনো বদলায় না। ঈদের এই পুনর্মিলন যেন আমাদের জীবনে বারবার ফিরে আসে, আর এই বন্ধন অটুট থাকুক চিরকাল।
তৌফিক সুলতান,প্রভাষক – ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ,(বি জে এস এম মডেল কলেজ)মনোহরদী, নরসিংদী।
প্রধান নির্বাহী কর্মকর্তা – ওয়েল্ফশন মানবকল্যাণ সংঘ,কাপাসিয়া, গাজীপুর।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

আপডেট সময় : ১০:১১:১৩ অপরাহ্ণ, শনিবার, ২১ মার্চ ২০২৬