বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি

গত বছরের শুরুর দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের ভিতরের উন্নয়ন কল্পে বেশ কিছু মুল্যবান গাছ  কর্তন করা হয়।এবং ঝড়ে পড়ে যাওয়া বেশ কিছু গাছের গুড়ি সংরক্ষণ করে রাখা হয়।
মুল্যবান এসব গাছের মধ্যে রয়েছে মেহগনি সেগুন, আমলকিসহ বিভিন্ন প্রজাতির গাছ।
 এসব গাছ  নিলামের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিলো সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন সংলগ্ন অফিসার কোয়ার্টারের সামনে। দীর্ঘ দিন পরে থাকা এসব গাছের কোন খোজ মিলছে না।
সিসি টিভি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব গাছ কি ভাবে চুড়ি হলো তথ্যানুসন্ধানে জানাযায় উপজেলা পরিষদের দুই একজন কর্মচারী এসব মুল্যবান গাছ কালোবাজারে বিক্রির সাথে জরিত।
উপজেলা পরিষদে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চতুর্থ শ্রেনীর কর্মচারী জানান একজন তৃতীয় শ্রেনীর কর্মচারী এসব গাছ চুড়ি করে কালো বাজারে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
শুধু তাই নয় ওই কর্মচারীর বিরুদ্ধে রয়েছে সীমাহীন অভিযোগ, সময়মত অফিসে না আসা, চাকুরী দেয়ার কথা বলে টাকা গ্রহণ করা, বিভিন্ন  ব্যাবসায়ীর নিকট থেকে চাঁদা আদায় করার অভিযোগ। স্থানীয় ও প্রভাবশালী এই কর্মচারী এই ষ্টেশনে রয়েছে প্রায় ১২ বছরের অধিক সময়।  তার বিরুদ্ধে অফিসে আগত  সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণের অসংখ্য অভিযোগ ও রয়েছে।স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় অদৃশ্য কারনে এই কর্মচারীর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না।তিনি সব সময় অফিসারদের সানিধ্যে থাকার কারনে এই দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যাবহারে জরিয়ে পরেছে।চিঠি পত্র আদান প্রদানের ক্ষেত্রে ও এই কর্মচারী স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে থাকেন।
 উপজেলা পরিষদের গাছ চুড়ি ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ব্যাক্তি শনাক্ত করন এবং  অসংখ্য অভিযোগের ঘটনায় অভিযুক্ত এই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি  বদলীর দাবি জানিয়েছেন উপজেলা পরিষদে আসা সেবা প্রত্যাশীরা।
উপজেলা পরিষদ থেকে মুল্যবান গাছ চুড়ি ঘটনা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
সচেতন মহল সিসি টিভি ফুটেজ দেখে উল্লেখিত ঘটনা তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপ পরিচালক স্থানীয় সরকার গাইবান্ধা, জেলা প্রশাসক গাইবান্ধা ও  স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি

আপডেট সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ণ, বুধবার, ২৫ মার্চ ২০২৬