শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরে জাকের পার্টির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (ঈদের দিন) সকাল ১০টায় শহরের ভোরের মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের আনন্দঘন পরিবেশে মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

জামাতে ইমামতি করেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেম মাওলানা মাঈনুদ্দিন আনছারী। নামাজ শেষে তিনি খুতবায় ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ কেবল আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। তিনি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ঈদের নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাকের পার্টির চাঁদপুর দক্ষিণ অঞ্চল সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধন জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ঈদের এই খুশি যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে পৌঁছে যায়। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াব—এটাই হোক ঈদের শিক্ষা।

জামায়াতে জাকের পার্টির দক্ষিণ জেলার সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মকবুল আহমেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বাদল, শিল্প বিষয়ক সম্পাদক জহিরুল হক আরিফ, চাঁদপুর পৌর জাকের পার্টির সভাপতি সোহাগ চৌধুরী, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক ফয়সাল খন্দকার শিশির, চাঁদপুর দক্ষিণ ছাত্র ফ্রন্টের সভাপতি শাহাদাত হোসেন, উত্তর ছাত্র ফ্রন্টের সহকারী শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খান, কৃষক ফ্রন্টের সভাপতি হারুন গাজী, স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শাহ আলম বেপারী, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মহসিন মিয়া।

স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং মানবতার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

আপডেট সময় : ০৯:৫২:৪৭ অপরাহ্ণ, শনিবার, ২১ মার্চ ২০২৬