রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় সংগঠনের সদস্যরা পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, সদস্য মাহমুদুর রহমান, অ্যাডভোকেট দুলাল গাজী, মজিবুর রহমান, মো. আল-আমিন, রাসেল শেখ, তালুকদার, আতাউর রহমান রানা, মো. সোহেল গাজী, মো. রাজু খান, রনি মজুমদার, আকাশ দত্ত, দীপক, সৌরভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম হাসান মাহমুদ।

মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা, মানবতা ও ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর অসহায় ও পথচারী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৩১:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৫ মার্চ ২০২৬