মঙ্গলবার | ২৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৭০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজে অভিযান চালিয়ে ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটে এ অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ৫০ মিনিটে আতিকুর রহমান নামের এক যাত্রীর ব্যাগেজে কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস শাখা ও এনএসআই যৌথভাবে তল্লাশি চালায়। এতে বিপুল পরিমাণ ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। জব্দ করা ৩০০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেটের বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কার্টনের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেট ডিএম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ

আপডেট সময় : ০৩:২০:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬