শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকায় একটি কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৯ লাখ টাকার কাঁকড়া মারা গেছে বলে দাবি করেছেন পয়েন্টের মালিক বিল্লাল গাজী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে স্থানীয় সাবেদ আলীর ছেলে আশরাফ আলী ওই কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করা হয়।
বিল্লাল গাজীর মা জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে কাঁকড়া চাষের সঙ্গে জড়িত। তিনদিন আগে আশরাফ আলী তাদের কাছে কাঁকড়া চাইলে তা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। তিনি বলেন, তিনদিন আগে আমার ছেলেকে হুমকি দিয়ে বলে,দেখি কিভাবে কাঁকড়া চাষ করিস, তোর পয়েন্টে বিষ মারবো। এরপর অল্প সময়ের মধ্যেই এমন ঘটনা ঘটলো।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিষ প্রয়োগের পর কাঁকড়া ও মাছ ধীরে ধীরে মারা যেতে থাকে। অনেক কাঁকড়ার পা খুলে যাচ্ছে এবং মৃত কাঁকড়া পানিতে ভেসে উঠছে। রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিষের প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত এক ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্য জানান, খবর পেয়ে এসে তিনি দেখেন খাঁচার ভেতরে অসংখ্য কাঁকড়া ও মাছ মরে ভাসছে, যা থেকে বড় ধরনের ক্ষতির চিত্র স্পষ্ট।
অভিযুক্ত আশরাফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বিল্লাল গাজীর সঙ্গে তার আর্থিক লেনদেন ও কথা কাটাকাটি হয়েছিল। তিনি দাবি করেন, আমার সঙ্গে তার লেনদেন ছিল, কিন্তু আমি এমন ক্ষতি করিনি। আমার শত্রু যেমন আছে, তারও শত্রু থাকতে পারে। আমি কখনো কারও ক্ষতি করার কথা ভাবিনি।
পয়েন্টের মালিক বিল্লাল গাজী জানান, কয়েকদিন আগে আশরাফ আলীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়, যা কাঁকড়া দেওয়া ও বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে তীব্র হয়। তিনি অভিযোগ করেন, ওই সময় তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি বলেন, তিন দিনের মাথায় আমার প্রায় ৯ লাখ টাকার কাঁকড়া বিষ দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা

আপডেট সময় : ০৬:১১:৫১ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬