মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। একজন দক্ষ নারী সংগঠক হিসেবে তার এই অগ্রযাত্রা বর্তমানে অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তানিয়া ইশতিয়াক। নারী উন্নয়ন ও সামাজিক কল্যাণে নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ গত কয়েক বছরে তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পদক। একজন দক্ষ নারী সংগঠক হিসেবে তার এই অগ্রযাত্রা বর্তমানে অনেক নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

তানিয়া ইশতিয়াকের এই সাফল্যের পথচলায় যুক্ত হয়েছে ডজনখানেক মর্যাদাপূর্ণ স্বীকৃতি। নারী উদ্যোক্তা হিসেবে তিনি অর্জন করেছেন হাজীগঞ্জ ই-কমার্স প্ল্যাটফর্মের ‘সফল নারী উদ্যোক্তা সম্মাননা’ এবং জাতীয় মহিলা সংস্থার ‘শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড–২০২৪’। এছাড়া মাঠপর্যায়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় মহিলা অধিদপ্তরের ‘জয়িতা অ্যাওয়ার্ড–২০২৩’।
তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি মিলেছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকেও। এর মধ্যে উল্লেখযোগ্য— একাত্তর কণ্ঠ ও একাত্তর ফাউন্ডেশন (ইউএসএ) প্রদত্ত ‘শ্রেষ্ঠ নারী সংগঠন সম্মাননা পদক–২০২৩’, এবং দৈনিক বাংলাদেশের আলো, জাতীয় সাংবাদিক সংস্থা ও চাঁদপুর অনলাইন প্রেসক্লাব থেকে প্রাপ্ত ‘শ্রেষ্ঠ নারী সংগঠক’ পদক। এছাড়াও তিনি টানা দুইবার (২০২৩ ও ২০২৪) ক্রাইম অ্যাকশন ২৪ নিউজ ডটকম থেকে শ্রেষ্ঠ নারী সংগঠক হিসেবে সম্মাননা লাভ করেন।

তার বর্ণাঢ্য কর্মজীবনে আরও যুক্ত হয়েছে— রিন পাওয়ার হোয়াইট পদক, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা এবং ২০২৪ সালে প্রাপ্ত টিম কমরেডের ‘দৌষীতি অ্যাওয়ার্ড’ ও আলোকিত প্রজন্মের ‘আলোকিত প্রজন্ম অ্যাওয়ার্ড’। সর্বশেষ ২০২৬ সালে তিনি শিবশক্তি সংঘ থেকে ‘নারী উদ্যোক্তা সম্মাননা স্মারক’ অর্জন করেন।

একের পর এক স্বীকৃতি প্রসঙ্গে তানিয়া ইশতিয়াক খান বলেন, পদক বা সম্মাননা পাওয়াটা বড় কিছু নয়। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমার প্রকৃত সার্থকতা। প্রতিটি ছোট উদ্যোগ, প্রতিটি ছোট স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তা সমাজের বড় পরিবর্তনের সূচনা। এই স্বীকৃতিগুলো আমাকে আরও উৎসাহিত করছে, যাতে নারী ও সমাজের কল্যাণে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি কাজ করতে পারি। আমি বিশ্বাস করি, নিষ্ঠা, ধৈর্য এবং একাগ্রতার মাধ্যমে যে কোনো সামাজিক চ্যালেঞ্জকে জয় করা সম্ভব।”

তানিয়া ইশতিয়াকের এই অর্জনগুলো প্রমাণ করে যে একাগ্রতা, নিষ্ঠা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে কাজ করলে সাফল্য অনিবার্য। তিনি আজ কেবল একজন সফল সংগঠকই নন, বরং সমাজ পরিবর্তনের এক বলিষ্ঠ কারিগর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান

আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬