মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আইওএম’র হিসেবে ২১ হাজার, প্রশাসনের ৯ হাজার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৮৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসেবে চলতি বছরের ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে ২১ হাজার। তবে কক্সবাজার জেলা প্রশাসনের হিসেবে এ সংখ্যা ৭ থেকে ৯ হাজার।

সোমবার সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রহমান বলেন, ‘আইওএম’র তালিকানুযায়ী এবার ২১ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু আমরা বিজিবি-কোস্টগার্ডসহ বিভিন্নভাবে যে তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে এই হিসেব ৭ থেকে ৯ হাজার হবে। তাই আমরা আইওএম’র এই তথ্য সরকারিভাবে স্বীকার করছি না। ’

বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ বিভাগের জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা দালালদের নজরদারিতে রেখেছি। পাশাপাশি হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।

সম্প্রতি আইওএম’র কক্সবাজার অফিসের প্রধান সানজুক্তা সাহানি সাংবাদিকদের জানান, মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতা শুরুর পর নতুন করে ২১ হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।

– See more at: http://www.bd-pratidin.com/national/2016/12/19/193493#sthash.9shV2xeu.dpuf

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

আইওএম’র হিসেবে ২১ হাজার, প্রশাসনের ৯ হাজার !

আপডেট সময় : ১১:৪০:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬