শুক্রবার | ৩ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার

জীবননগরে ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে প্রতিবাদ ঠিকাদারের থানায় অভিযোগ, গ্রামবাসীর মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৭৮৯ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর-বালিহুদা ব্রিজের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রামীবাসী। তারা নিম্নমানের সামগ্রী অপসারণের দাবি করায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন ঠিকাদার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী মো. জাকাউল্লাহ। এই ঘটনার প্রতিবাদ আজ সোমবার দুপুরে মাধবপুর গ্রামীবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আবুল কালাম, আমিনুল মেম্বার, আক্তার হোসেন, আবু তালেব, সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, আসাদুল ইসলাম, আইজদ্দী আহমেদ, রবিউল ইসলাম, মহিউদ্দিন ভোলা, মহি মোল্লা, তরিকুল ইসলাম, নাজিরুল, মহিদুল, আতিয়ার, আলামিন, রেজাউলসহ গ্রামে শতাধিক বাসিন্দা।

জানা গেছে, গত রোববার বিজ্র সংলগ্ন রাস্তার ধারে কয়েকটি গাইড পিলার স্থাপন করেন ঠিকাদার জাকাউল্লাহ। সেগুলো নিম্নমানের হওয়ায় প্রতিবাদ জানায় গ্রামবাসী। এসময় কয়েকটি পিলার নিম্নমানের হওয়ায় হাত দিয়ে নড়াচড়া করায় ভেঙে যায়। এ ঘটনার পর জাকাউল্লাহ জীবননগর থানায় মাজেদুল ইসলাম, কামাল, নাজিরুল ইসলাম, আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মাইদুল ইসলামের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাত রেখে জীবননগর থানায় অভিযোগ দেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মাধবপুর গ্রামীবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বলা হয়, শুরু থেকেই ব্রিজের কাজে অনিয়ম হচ্ছে। তখন আওয়ামী লীগ সরকার থাকায় প্রতিবাদ করলে হামলা-মামলার হুমকি দেওয়া হতো। এখনও প্রতিবাদ করায় মামলা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।
তারা আরও বলেন, এখানে কাজ একেবারে নিম্নমানের হচ্ছে। হাত দিলেই সিমেন্টের ঢালাই ভেঙে যাচ্চে। প্রতিবাদ করলেই চাঁদাবাজির মামলা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার জাকাউল্লাহ বলেন, কাজ ঠিক আছে। তারা মব সৃষ্টি করেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি গতকাল রাতে অবগত হয়েছি। আমরা সরেজমিনে গিয়ে দেখব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

জীবননগরে ব্রিজের কাজে অনিয়মের অভিযোগে প্রতিবাদ ঠিকাদারের থানায় অভিযোগ, গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৯:০১:৫১ অপরাহ্ণ, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫