শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৩:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ডিমে আছে প্রোটিন,খেতে হবে প্রতিদিন’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর প্রাণীসম্পদ বিভাগ ও জেলা প্রশাশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এস.এম.মাহমুদুল হক ও গীতা পাঠ করেন উত্তম কুমার দেবনাথ।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও জীবননগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজুল ইসলাম, কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা.আ হ ম শামিমুজ্জামান।

ডিম দিবসের ওপর কী নোট উপস্থাপন করেন সরকারি ছাগল উন্নয়ন খামারের ব্যবস্থাপক সাদ্দাম হোসেন। কি নোটে বলা হয়, ডিমকে বলা হয় সুপার ফুড।

ভিটামিন সি ছাড়া প্রায় সকল ধরণের পুষ্টি উপাদান এতে বিদ্যমান রয়েছে। ডিমের প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করে। ডিমে বিদ্যমান লিউটিন,জিয়াজেন্থিন ও ক্যারোনিটিনয়েড চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে, মস্তিষ্কের বিকাশে সাহায্য করে ও শরীরকে সবল ও কর্মক্ষম রাখে। ডিমে বিদ্যমান ভিটামিন ডি ও ফসফরাস শরীরের হাড় ও দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন বলেন, চুয়াডাঙ্গা জেলায় বছরে ২৩ কোটি ৭০ লাখ ডিম উৎপাদন হয়। এ জেলায় ডিমের চাহিদা বছরে ১২ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ৬১৬টি। জেলায় ডিম উদ্বৃত্ত থাকে ১০ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ৩৮৪টি।

সভায় আরও বক্তব্য দেন খামারী ইমান আলী ও সেলিম রেজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা.আতিবুর রহমান, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপিসহ খামারীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালিত

আপডেট সময় : ০৬:৩৩:০৫ অপরাহ্ণ, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫