শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক শামসুল আলম সোহেল, মোবাইদুল ইসলাম প্রধান, আতিকুর রহমান এবং  বৈশম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আহবায়ক তৌহিদুল ইসলাম কানন ও সুমন মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

আপডেট সময় : ০৯:৩৯:০৩ অপরাহ্ণ, সোমবার, ৬ অক্টোবর ২০২৫