রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে
 কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন 
খুলনার কয়রা সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের শ্যামল কয়েলের বসতঘরে গত ২৯ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পরপরই কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয় এবং পরবর্তীতে ঘর নির্মাণে সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসান এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ৫৪ পিস টিন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় এম এ হাসান বলেন,
মানুষের বিপদের সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি প্রশাসন ও সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাচ্ছি, তারা যেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান।”
স্থানীয়রা এম এ হাসানের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান

আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫