শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সিরাজগঞ্জে বাসচাপায় কিশোর নিহতের ঘটনায় বাসে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:০০ অপরাহ্ণ, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাওসার আলী সাইকেলে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কাজীপুর থানার উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, নিহত কিশোরের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বাসচাপায় কিশোর নিহতের ঘটনায় বাসে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় : ০৬:৩৬:০০ অপরাহ্ণ, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫