শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের SCSIO’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৪:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৯১ বার পড়া হয়েছে
রইসুল আরাফাত, নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের South China Sea Institute of Oceanology (SCSIO), China Academy of Sciences (CAS), Guangzhou-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাককানইবির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন SCSIO’র উপ-মহাপরিচালক প্রফেসর ড. চিয়াং লিন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যৌথ গবেষণা সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় জাককানইবির ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও পিএইচডি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, শিক্ষক-গবেষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা ফেলোশিপ, যৌথ গবেষণা ও ভিজিটিং স্কলার প্রোগ্রাম চালুর সুযোগ তৈরি হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এ সহযোগিতা বাংলাদেশের শিক্ষা ও গবেষণাক্ষেত্রসহ আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের SCSIO’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

আপডেট সময় : ০৯:৫৪:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫