শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চাঁদপুরে এমআরপিসি কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলায় এমআরপিসি কমিটির সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা সাংবাদিক ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিসিডিএ সিমস-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মো: শাহজাহান।

তিনি অভিবাসন ইস্যুতে এমআরপিসি কমিটির ভূমিকা, কার্যক্রম, প্রয়োজনীয়তা ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, অভিবাসীদের সুরক্ষা ও সহায়তায় এমআরপিসি কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরণের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সি সি ডি এ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সিসিডিএ সিমস-২ প্রকল্প ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত চাঁদপুর জেলার ৬টি উপজেলা, ৩৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় অভিবাসন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুরে এমআরপিসি কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৭:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫