সোমবার | ৬ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু

কচুয়ায় দাড়িপাল্লার গণজোয়ার: জামায়াতে ইসলামী প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল

চাঁদপুর-১ (কচুয়া) আসনের জনপদে এখন নির্বাচনী আমেজ। গ্রামের হাট-বাজার থেকে শুরু করে প্রান্তিক চা-স্টল—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন জাতীয় নির্বাচন। এরই ধারাবাহিকতায় সাচার ইউনিয়নে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর গণসংযোগ কর্মসূচি।
শনিবার বিকালে  সাচার ডিগ্রী কলেজ প্রাঙ্গণ যেন রূপ নেয় নেতা-কর্মীদের মিলনমেলায়। হাতে দাড়িপাল্লার প্রতীক, কণ্ঠে স্লোগান—“ন্যায়বিচারের প্রতীক দাড়িপাল্লা চাই”—এমন উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো এলাকা। বিশাল মিছিলটি কলেজ মাঠ থেকে বেরিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যখন মধ্যবাজারে এসে পৌঁছায়, তখন চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক দাড়িপাল্লা। আমরা চাই জনগণের ভোটাধিকার সুরক্ষিত হোক এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।” তার এই বক্তব্যে সমর্থকরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো বাজার এলাকা।
গণসংযোগের সময় ব্যবসায়ী, পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় সরব হয়ে ওঠে। অনেকেই বলছিলেন—“আমরা পরিবর্তন চাই, ন্যায় চাই, দাড়িপাল্লা চাই।”
এই গণসংযোগে অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, নায়েবে আমীর হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাচার ইউনিয়ন আমীর অহিদুজ্জামান, চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মনির হোসেন হেলালী, বিতারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহ মাদানী, পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
প্রচারণার ঢল দেখে সহজেই বোঝা যায়—কচুয়ায় দাড়িপাল্লার পক্ষে মানুষের আবেগ ও প্রত্যাশা কতটা উচ্ছ্বসিত। এই গণসংযোগ শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, বরং সাধারণ মানুষের অংশগ্রহণে এক উৎসবের রূপ নেয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা

কচুয়ায় দাড়িপাল্লার গণজোয়ার: জামায়াতে ইসলামী প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল

আপডেট সময় : ১০:১৯:২৪ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫