সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ট্যাটু স্পর্শ করলেই রিসিভ হবে ফোন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আদিকাল থেকেই মানুষ বিভিন্ন ধরণের নকশা নিজের শরীরে আঁকে যা ট্যাটু নামে প্রচলিত। যত দিন যাচ্ছে, পাল্টাচ্ছে রঙ ও নকশা। ধরন পাল্টে হয়েছে থ্রিডি। তবে টেকনোলজির যুগে সবকিছু একটু দ্রুত পুরোনো হয়ে যায়। ট্যাটুও এখন ডিজিটাল। ‘স্কিনমার্ক’ নামের ডিজিটাল ট্যাটুগুলো দেখতে অনেকটাই বৈদ্যুতিক নকশার মতো। স্কিনমার্ক শুধু দেখতেই ডিজিটাল নয়, কাজেও ডিজিটাল। নতুন এ ধরনের ট্যাটুগুলো স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারে। গুগলের সহায়তায় জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন এই বৈদ্যুতিক ট্যাটু আবিষ্কার করেছে।

দলটির প্রধান মার্টিন ওয়াইগাল বলেন, বিশেষ ধরনের বিদ্যুৎ পরিবাহী কালি দিয়ে অস্থায়ী এই ট্যাটুতে তার এবং ইলেকট্রোড আঁকা হয়। এই ট্যাটুগুলো মানুষের চুলের চেয়েও বেশি পাতলা। ট্যাটুগুলো মানুষের শরীরে থাকা ইলেকট্রনকে সক্রিয় করে তোলে এবং এর মাধ্যমে ট্যাটুগুলোও সক্রিয় থাকে বলে জানিয়েছে গবেষক দলটি। এ ছাড়া ট্যাটুগুলোর সংকেত স্মার্টফোনে পাঠানোর জন্য একটি ছোট্ট নিয়ন্ত্রকও রয়েছে, যা অনেকটাই রিস্টব্যান্ডের মতো।

স্কিনমার্ক ট্যাটু দিয়ে স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যায়। যেমন আঙুলে থাকা ট্যাটুটিতে সামনে-পেছনে ঘষলে ফোনের শব্দ বদলানো যাবে। আবার একই আঙুলকে বাঁকালে ট্যাটুটি ভলিউমের পরিবর্তে গান চালু করা বা বন্ধ করার কাজ করবে। এ ছাড়া তড়িৎ-আলোক পরিবাহী আরেক ধরনের ট্যাটু রয়েছে যেগুলোর আকৃতি প্রচলিত বিভিন্ন স্মার্টফোন অ্যাপের আইকনের মতো। ওই অ্যাপটিতে কোনো মেসেজ এলে আলোক ট্যাটুগুলো জ্বলে উঠবে। এ ছাড়া রয়েছে হার্ট শেপ ট্যাটু। প্রিয় কোনো ব্যক্তির ফোন নম্বরের সঙ্গে জুড়ে দেওয়া যাবে। নির্দিষ্ট ব্যক্তিটি কল করলেই ট্যাটুটি জ্বলে উঠবে এবং সেই ট্যাটু স্পর্শ করলেই কলটি রিসিভ করা যাবে, প্রয়োজনে কল করাও যাবে।

প্রযুক্তির এই নতুন আবিষ্কার অবশ্য এখনো বাইরে আসতে দেরি আছে। গবেষক দলটি জানিয়েছে, প্রোগ্রামার কিংবা ট্যাটু শিল্পীদের জন্য সহজলভ্য করে দ্রুতই স্কিনমার্ক ট্যাটু বাজারে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

ট্যাটু স্পর্শ করলেই রিসিভ হবে ফোন !

আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০১৭