শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। একদিন পার হয়ে গেলেও এখনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। আমরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি।”

বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, “আমরা এক দফা, কুয়েট ভিসির পদত্যাগের দাবি নিয়ে অনশনে বসেছি। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমাদের একযোগে অনশনে বসা কুয়েট ভিসির জন্য একটা ম্যাসেজ। অধিকাংশ শিক্ষার্থী নয়, সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছেন। যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।”

এসময় বিকাল ৩টার মধ্যে কুয়েট ভিসি পদত্যাগ না করলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫