শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা।‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে এক শিফটে পরীক্ষার নেওয়া হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়াই করবেন ৭৬ জন। বাণিজ্য শাখার জন্য ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি ও মানবিক শাখার ২৬টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এদিন বিকেল ৪টায় জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলা হয়েছে তারা যেন সংশ্লিষ্ট পরীক্ষার তিন দিন আগে থেকে অনলাইনে প্রদত্ত দুই পৃষ্ঠার প্রবেশপত্র ডাউনলোড করে A4 মাপের কাগজে রঙিন প্রিন্ট করে নেয়। প্রবেশপত্রের দুই পৃষ্ঠার প্রথম পৃষ্ঠা পরীক্ষার্থীর কপি (Candidate Copy) ও অন্য পৃষ্ঠা বিশ্ববিদ্যালয়ের কপি (University Copy)। উল্লেখ্য যে, পরীক্ষার সময় এই দুই পৃষ্ঠার প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। প্রবেশপত্রের গায়ে উল্লেখিত নির্দেশনাবলী পূর্বেই ভালোভাবে লক্ষ্য করে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

আপডেট সময় : ০৮:১৫:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫