শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাবিতে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ কোর্স শুরু ১৬ এপ্রিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও বহিরাগত অ-সাঁতারুদের জন্য বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ। এ প্রশিক্ষণ আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত।

বুধবার (১৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হবে।

শুক্রবার ব্যতীত তিন সপ্তাহ ধরে চলবে এই প্রশিক্ষণ কোর্স। নির্ধারিত ফর্মের মাধ্যমে এই কোর্সে ভর্তি হতে হবে এবং ফিতাসহ আইডি কার্ড প্রদান করা হবে; যার মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বয়সের ব্যবধানে কোর্সে ফি নির্ধারণ করা হয়েছে। ৭ থেকে ১২ বছর বয়সী বিশ্ববিদ্যালযের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য দেড় হাজার টাকা ও বহিরাগত ছেলে-মেয়েদের জন্য দুই হাজার টাকা।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীদের জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচশ টাকা। যা জমা দিতে হবে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় রক্ষিত ক্রীড়া পরিষদের ০২০০০০২২২২৮৪৬ হিসাব নাম্বারে। কোর্সে ভর্তি হতে শরীরচর্চা বিভাগ হতে ফর্ম করে আবেদন পত্রের সাথে এক কপি পিপি সাইজের ছবি ও কোর্স ফি জমার রসিদ সংযুক্ত করে ১৫ এপ্রিলের মধ্য জমা দিতে হবে।

এ কোর্সে মেয়েদের মহিলা প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রশিক্ষণের কসটিউম ছেলে-মেয়েদের নিজ নিজ সরবরাহ করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

রাবিতে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ কোর্স শুরু ১৬ এপ্রিল

আপডেট সময় : ১২:৪৮:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫