শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নতুন প্লাটফর্ম নিয়ে মতবিনিময় সভা করতে জাবিতে আলী আহসান জুনায়েদ

জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ মতবিনিময় সভার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাদে একদল শিক্ষার্থীর সাথে এই মতবিনিময় করেন তিনি।

জানা যায়, নতুন প্লাটফর্মের ইডিওলজি, অর্থের উৎস, নেতৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নতুন প্লাটফর্মের স্ট্যান্ড কেমন হবে এসব আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্লাটফর্ম।

প্লাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অভূতপূর্ব। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সে অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।”

জাবিতে অভূতপূর্ব সাড়া আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।

এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি’র সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহনকারী প্রতিটা ব্যাক্তিকে তার অবদানের স্বীকৃতি দেয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মুল্যায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফরম জরুরী। তারই অংশ হিসেবে আজকে জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফরম বাংলাদেশের মানুষের এই আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নতুন প্লাটফর্ম নিয়ে মতবিনিময় সভা করতে জাবিতে আলী আহসান জুনায়েদ

আপডেট সময় : ১০:২৪:৫৪ পূর্বাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫