বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই : এ্যানি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। সাংবাদিক সমাজসহ সবারই সতর্কতা যেমন জরুরি তেমনি আমদের সুদৃঢ় ঐক্য আরও জরুরি। আমরা সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল পূর্বাণীতে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাংবাদিক বন্ধুরা কিন্তু আমাদের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। আমরাও যাতে সে মোতাবেক পদক্ষেপ নিতে পারি।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে চাই : এ্যানি

আপডেট সময় : ০৪:৪৩:৫৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫