বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল শুরু করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে নাগরিক অবস্থান কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ নয়, নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা। ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা পদে বসেছেন ড. মুহাম্মদ ইউনূস। এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন।

কারও কথায় নয়, নিজ বিবেক বিবেচনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। দাবি করেন, আওয়ামী প্রেতাত্মারা এখনো সরকারের চারপাশে।

তিনি বলেন, যারা নির্বাচনের নামে প্রহসন করেছে, তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক

আপডেট সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫