শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৫:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন সংবাদ মাধ্যমকে জানান, নিহতরা হচ্ছেন—অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়।

আলামিন বলেন, ‘রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন।’

তিনি বলেন, ‘স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে।’

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, ‘দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, নিখোঁজ একাধিক

আপডেট সময় : ১০:৫৫:০০ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫