শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোল বন্দর দিয়ে ১৬৫৫ মেট্রিক টন চাল আমদানি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

শুল্ককর প্রত্যাহার করে নেওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১৭ দিনে ভারত থেকে এক হাজার ৬৫৫ টন চাল আমদানি হয়েছে। দুই বছর পর ১৭ নভেম্বর থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়।

বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গণি।

তিনি বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসব চাল আমদানি করেছে। ’

আব্দুল গণি বলেন, ‘বৃহস্পতিবার ছয় ট্রাকে ২১০ টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত ৪৯ ট্রাকে এক হাজার ৬৫৫ টন চাল আমদানি হলো। ’

এর আগে ১৭ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়। যারা ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার টন সেদ্ধ চাল ও এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে।

তবে সবাই চাল আমদানি করতে পারবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আমদানিকৃত সমুদয় চাল বাজারজাত করতে হবে। সেই হিসাবে বাকি আছে আর মাত্র চার দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল বন্দর দিয়ে ১৬৫৫ মেট্রিক টন চাল আমদানি

আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ণ, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪