শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জাফলংয়ে পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৫:০১ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ৮৭৭ বার পড়া হয়েছে

সিলেটের জাফলংয়ে পর্যটকবাহী একটি মিনিবাস পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় এক যাত্রীর হাত ভেঙে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাটের জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

পুলিশ জানায়, সকালে সিলেটের ভাতালিয়া এলাকার বড় বাড়ি থেকে ২৩ জনের একটি দল একটি মিনিবাসে করে পারিবারিক ভ্রমণে জাফলং যান। দুপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বাসটি পার্কিং করার সময় ব্রেকফেল করে আনুমানিক ১০ মিটার উঁচু পাহাড় থেকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় এক যাত্রীর হাত ভেঙে গেছে এবং একজন অজ্ঞান হয়ে পড়েছেন। আরও কয়েকজন যাত্রী হালকা আঘাত পেয়েছেন। স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড়ের খাদে পড়ল পর্যটকবাহী বাস

আপডেট সময় : ০৯:১৫:০১ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪