শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নারায়ণগঞ্জে টিস্যু ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০১:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৮০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টিস্যু ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

আপডেট সময় : ০৯:০১:৪০ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪