শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মির্জাপুরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৮২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুয়েলারি স্টোর নামক দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান চালান।

অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এম.আর জুয়েলারি স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়। এছাড়া পৌরসদরের থানা রোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসায় তল্লাশি করেন। স্বর্ণের দোকান থেকে ৪টি স্বর্ণবার, ১৭২টি চেইন, আংটি ২৯টি, বালা ৮টি, কানের দুল ১০ জোড়াসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, নগদ ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, একসাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক পুলিশ-সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ

আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪