শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৮৬৪ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্তে খাসিয়ার গুলিতে জমির আহমদ (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে, সীমান্তবর্তী টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে।

নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির আহমদ বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১২৮৬-১২৮৭ এর মাঝামাঝি টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় ভারতীয় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে জমির আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, জমিরের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, জৈন্তাপুর সীমান্তের ১২৮৪ থেকে ১২৯৪ পর্যন্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি যুবকরা অনুপ্রবেশ করে ভারতীয় পণ্যসামগ্রী আনতে যান, যা খাসিয়াদের পান-সুপারি ক্ষেতের ক্ষতি করছে। এর জের ধরে খাসিয়াররা অনুপ্রবেশকারীদের ধাওয়া দিয়ে থাকেন এবং কখনো কখনো গুলিও চালান।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে। ঘটনাটির মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আপডেট সময় : ০৭:২৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪