শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কর্ণফুলী শিকলবাহা খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন শিকলবাহা খালে খাল ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের অভিযানে নামে। নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিলো চুড়ি।

ধারণা করা হচ্ছে লাশটি ৫/৬ দিন আগের। অন্যদিক হতে ভেসে জোয়ার-ভাটার টানে শিকলবাহা খালে প্রবেশ করেছে বলে ধারণা। সিআইডি বা পিবিআইয়ের বিশেষায়িত পুলিশ সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হলে হয়তো পরিচয় জানা সম্ভব হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার হচ্ছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘এটি খালের ঘটনা। নদীতে নয়। সুতরাং বিষয়টি কর্ণফুলী পুলিশ দেখবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কর্ণফুলী শিকলবাহা খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৫:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪