শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে বন্যার আশঙ্কা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে পুরো বাংলাদেশ ঢেকে গেছে মেঘের চাদরে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশে। তবে এর মধ্যে রংপুরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চার সমুদ্রবন্দর এলাকায় দেখাতে বলা হয়েছে তিন নম্বর সংকেত।

সেই সঙ্গে সাগরের মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোর ওপর আগামী শনিবার পর্যন্ত টানা অবিশ্রান্ত বৃষ্টির শঙ্কা আছে। ফলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা যাচ্ছে।

বুধবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়, ভারী বৃষ্টির কারণে দেশের ছয় বিভাগে নদনদীর পানি বাড়তে পারে। একই কারণে আগামী তিন দিন তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রংপুরে পানি বেশি বাড়বে। আগামী তিন দিন তিস্তা অববাহিকায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, দেশে মৌসুমি বায়ু এখন সক্রিয়। এছাড়া বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার ফলে সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আজও চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরে বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৮:৩০:২৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪