শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে, নিহত ১

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থানার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জুবায়ের সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি টার্ফ (খেলার স্থান) দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুবায়ের মারা যান।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া জানান, টার্ফ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে, নিহত ১

আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪