শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বয়সের ভাঁজ এড়াতে খেতে পারেন লেবু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

সময়ের সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়তে থাকে। তবে খাবারের কিছু পরিবর্তন মুখের বলিরেখাকে দূরে রাখতে পারে। গরম পানিতে পাতিলেবুর রস আর মধুই হয়ে উঠতে পারে বয়সের ভাঁজ এড়ানোর উপায়।

সুস্বাস্থ্য ধরে রাখার জন্য স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস করা প্রয়োজন।

আর এর শুরুটা হওয়া উচিত সকাল থেকেই। লেবুর রসে থাকা ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং মধুতে থাকা ভিটামিন, মিনারেলস এবং ন্যাচরাল সুগার দিনের শুরু থেকেই নানা ভাবে শরীরকে ভালো রাখতে সাহায্য করে।

১।  শ্বেত রক্তকণিকা শরীরে যে কোনও রোগ বা সংক্রমণ প্রতিরোধ করতে জরুরি। লেবুতে থাকা ভিটামিন-সি শ্বেতকণিকার উৎপাদন বৃদ্ধি করে। আর মধুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট প্রতিরোধ করতে পারে ব্যাক্টেরিয়া এবং ভাইরাসকে।

২। লিভারে পিত্তরসের ক্ষরণে সহায়ক ভূমিকা পালন করে লেবু। ফ্যাট জাতীয় খাবার হজম করতে, খাবার থেকে পুষ্টি গ্রহণ করতেও পিত্তরস সাহায্য করে। অন্য দিকে, মধু হজমে সহায়ক ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। তাই লেবু এবং মধু একসঙ্গে খেলে হজমক্ষমতাও বৃদ্ধি পায়।

৩। ভিটামিন সি-তে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে ভালো রাখে। এটি বলিরেখা পড়তে দেয় না। মধুর আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা ত্বককে নরম রাখতে সাহায্য করে।

৪। শরীর থেকে দূষণ দূর করে লেবু। মধুতে থাকা এনজাইম লিভারের কাজে সাহায্য করে। একত্রে লেবু-মধু শরীরকে দূষণমুক্ত করে।

কী ভাবে বানাবেন লেবু-মধুর সরবত 

উপকরণ: ঈষদোষ্ণ পানি,  লেবুর রস, মধু, বিট লবণ অথবা পুদিনা পাতা।

প্রণালী: পানি ফোটার কিছুটা আগেই নামিয়ে লেবুর রস মেশাতে হবে। তারপর মধু এবং অন্য উপকরণ মিলিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। সূত্র: আনন্দবাজার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বয়সের ভাঁজ এড়াতে খেতে পারেন লেবু

আপডেট সময় : ০৭:১২:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪