সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

৮ বছর পর ভুটানের কাছে বাংলাদেশের হার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ভুটানের কাছে হেরেই আন্তর্জাতিক ফুটবলে অনেকটা পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ২০১৬ সালে দেশটিতে গিয়ে স্বাগতিকদের কাছে হারের পর দেড় বছর নির্বাসিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ভুটান সফরে গিয়ে আরও একবার হারের তিক্ত স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) ভুটানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ১-০ গোলে হেরেছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা।

ফিফা উইন্ডোতে এবার প্রথম দেখায় একই ব্যবধানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচে জয়ের স্বস্তি নিয়েই এদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটি ছল ড্রয়ের পথে। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে লিড নেয় ভুটান। ইনজুরি সময়ের শুরুতে ডান প্রান্ত থেকে এক ক্রসে বদলি ফুটবলার ওয়াঙচুক কিগা প্লেসিংয়ে গোল করেন। বাংলাদেশের ডিফেন্ডাররা অফ সাইড দাবি করলেও রেফারি এতে কর্ণাপত করেননি। এরপর বাকি সময় চেষ্টা চালালেও অতিথিরা পারেনি গোল শোধ দিতে।

চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম ম্যাচেও সন্তোষজনক ফুটবল উপহার দিতে পারেনি বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে তো হেরেই বসলো। যে হারের পর হাভিয়ারের কাবরেরার বাংলাদেশ অধ্যায়ের প্রায় বিদায়ঘণ্টাই বেজে গেল কিনা, এমন প্রশ্ন এখন বাংলাদেশ ফুটবল প্রেমিদের মনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

৮ বছর পর ভুটানের কাছে বাংলাদেশের হার

আপডেট সময় : ০৯:০৩:১৯ অপরাহ্ণ, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪