সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ভারত-বাংলাদেশ ম্যাচে হামলার হুমকি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪০:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

ভারত-বাংলাদেশের মধ্যকার সিরিজে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল-অখিল ভারত হিন্দুসভা। চলতি মাসে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই ম্যাচে হামলার হুমকি দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করার হুমকি দিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।

এদিকে পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে বলেও লিখেছে সংবাদমাধ্যমটি।

সেক্ষেত্রে সিরিজের দ্বিতীয় টেস্ট যাতে কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এ পর্যন্ত এ স্টেডিয়ামে মাত্র তিনটি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল-অখিল ভারত হিন্দুসভা গোয়ালিওরে অনুষ্ঠিতব্য সিরিজের টি-টোয়েন্টি ম্যাচেও হামলার হুমকি দিয়েছিলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

ভারত-বাংলাদেশ ম্যাচে হামলার হুমকি

আপডেট সময় : ০৯:৪০:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪